প্রাণ প্রিমিয়াম ঘি :আনন্দধারা পিঠা উত্সব

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:২৯

 

প্রাণ প্রিমিয়াম ঘি :আনন্দধারা পিঠা উত্সব গত ২৫ ও ২৬ জানুয়ারি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উদযাপিত হয়েছে। উত্সবটির কো-স্পন্সর ছিল ইগলু ও প্রাইম ব্যাংক লিমিটেড। উত্সবে প্যান প্যাসিফিক সোনারগাঁও নানা ধরনের দেশীয় মজাদার পিঠার আয়োজন করেছিল। এই উত্সবকে আরও বর্ণিল করতে পিঠার পাশাপাশি ছিল নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন। বিকাল ৩টা থেকে শুরু হয়ে এই সাংস্কৃতিক আয়োজন চলেছে রাত ৯টা পর্যন্ত। আর সকাল থেকেই বাচ্চাদের বিনোদনের জন্য ছিল বিশেষ আয়োজন। ২৪ জানুয়ারী সকালে পিঠা উত্সব উপলক্ষে দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আনন্দধারার পক্ষে ‘স্টার শোবিজ’ ও ‘আনন্দধারা’র সম্পাদক রাফি হোসেন, নির্বাহী সম্পাদক তাসনিম তৈয়ব, টাইটেল স্পন্সর প্রাণ প্রিমিয়াম ঘিয়ের পক্ষ থেকে প্রাণ ডেইরি লিমিটেডের হেড অব মার্কেটিং মো. মাকসুদুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার আব্দুল্লাহ হির রাফি এবং অ্যাসিস্টেন্ট ব্র্যান্ড ম্যানেজার মো. রোকুনুজ্জামান ও মাহমুদুল হাসান সরকার উপস্থিত ছিলেন।