বসুন্ধরা গ্রুপ অটোমেশনে বেছে নিয়েছে ডিভাইন আইটি’র প্রিজম ইআরপি

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২১:১৬

১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ-এর পণ্যগুলির মধ্যে রয়েছে সিমেন্ট, কাগজ, টিস্যু পেপার এবং ইস্পাত উত্পাদনের পাশাপাশি এলপি গ্যাসের বোতলজাতকরণ এবং বিপণন। প্রায় ৫০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ পরিচালনা করছে। বসুন্ধরা গ্রুপ বরাবরই বাংলাদেশের কর্মসংস্থান খাতে অবদান রেখে আসছে। নিজেদের মানবসম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে ব্যবস্থাপনা ও অটোমেশনের অংশ হিসাবে হাতে নিয়েছে হ্যালো-এইচআর প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় সকল স্তরের পারফর্মেন্স ম্যানেজমেন্ট, লিভ-অ্যাটেনডেন্স, পে-রোলসহ এমপ্লয়ী সেলফ সার্ভিস মডিউল অন্তরভুক্ত করেছে। প্রিজম ইআরপির মাধ্যমে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রিজম ইআরপি এনালিটিক্স সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার সুবিধা দিবে।

প্রিজম ইআরপি বাংলাদেশের প্রথম ইআরপি সফটওয়্যার যা ৩৫টিরও বেশি ধরনের ব্যবসা খাতকে ব্যবস্থাপনা ও অটোমেশন সেবা দিতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ৩০০+ ব্যবসা প্রতিষ্ঠান তার দৈনন্দিন ব্যবসা পরিচালনার জন্যে প্রিজম ইআরপি সলিউশন ব্যবহার করছে। আন্তর্জাতিক ইআরপি সলিউশনের প্রতিযোগিতায় প্রিজম ইআরপি দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের কাছে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড। প্রিজম ইআরপির রয়েছে অনেকগুলো জনপ্রিয় মডিউল যা দ্বারা উত্পাদন, বিপণন ও সেবামূলক ব্যবসা ব্যবস্থাপনা সহজ করা সম্ভব । প্রিজম ইআরপি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সেলস-ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, হিউমান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ অ্যাসেট ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, প্রোডাকশন প্লানিং অ্যান্ড কন্ট্রোল, সার্ভিস ম্যানেজমেন্ট ও প্রজেক্ট সিস্টেম যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের সফটওয়্যারের চাহিদা মেটাচ্ছে। প্রিজম ইআরপি ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে সহজতর করার মাধ্যমে সর্বোপরি প্রতিষ্ঠানকে লাভজনক করে তোলে। বিশ্বমানের এ ইআরপি সলিউশন ব্যবহার করে ম্যানুফ্যাকচারিং কোম্পানি নিজেদের কর্মক্ষতা বাড়ানোর পাশাপাশি প্লানিং, সময়মত উত্পাদন, বাজারজাত, মেশিনারিজ সরঞ্জামের মেইনটেন্যান্স সহজে করতে পারছে। প্রিজম ইআরপি-এর হিউমান ক্যাপিটাল ম্যানেজমেন্ট মডিউল প্রতিষ্ঠানের সম্পূর্ণ মানবসমপদ ব্যবস্থাপনা যেমন একজন কর্মকর্তার চাকরি নিয়োগ থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো জীবনচক্রের প্রক্রিয়াটি খুব সহজে পরিচালনা করা সম্ভব। ওয়েব ও অ্যাপ ভিত্তিক এ সল্যুশন যেমন ব্যবহারে সহজ তেমনি এর রিপোর্টিং প্রতিষ্ঠানকে দেয় দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা ।

ডিভাইন আইটি লিমিটেড জাতীয় এবং আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত একটি সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি। ১৬ বছর যাবত্ প্রতিষ্ঠানটি কাস্টমার সন্তুষ্টি, উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবন এর মাধ্যমে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রিজম ইআরপি, ডিভাইন আইটি লিমিটেডের একটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট।