লা মেরিডিয়ান ঢাকায় চলছে ৮ দিনব্যাপী পিঠা উত্সব। ‘লেটেস্ট রেসিপি’তে নিয়মিত বুফে ডিনারের সঙ্গে সুস্বাদু সব পিঠার আয়োজন থাকছে এতে। গত ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ্যের তালিকায় বিশাল একটি অংশজুড়ে আছে পিঠা। ‘লেটেস্ট রেসিপি’-তে আলাদা একটি স্টেশনে নকশি পিঠা, চন্দ্র পুলি, মুগ পাকন, হূদয় হরণ, শাহি ভাপা, লবঙ্গ লতিকা, ইলিশ/ টুনা পিঠা, বিবি খানা, বধূবরণ, ফুলঝুড়িসহ ২০টির বেশি দেশীয় পিঠার সমাহার থাকছে। আয়োজন প্রসঙ্গে লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কন্সট্যানটিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, ‘স্থানীয় ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন সংস্কৃতির অতিথিদের সামনে দেশের ঐতিহ্যবাহী বাংলা খাবারকে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে থাকি, এরই অংশ হিসেবে শহুরে জীবনে হরেকরকমের ঐতিহ্যবাহী বাঙ্গালী পিঠা উত্সবের এই আয়োজন।’ ঢাকার শহুরে জীবনে ব্যস্ততার মাঝে সাংস্কৃতিক বিভিন্ন উত্সব উদযাপনে এরমধ্যে লা মেরিডিয়ান ঢাকা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। পিঠা উত্সবের এই আয়োজন লা মেরিডিয়ান ঢাকার সাংস্কৃতিক উত্সব উদযাপনের তালিকায় আরও একটি প্রাপ্তি যোগ করবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত মাত্র ৩,৯০০ প্লাস (জনপ্রতি) টাকায় পিঠা উত্সবটি উপভোগ করতে পারবেন সম্মানিত অতিথিরা। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ডে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার উপভোগ করার সুযোগ রয়েছে।
