চাওয়া

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:৩৯

ফাতেমা সাইফুল বিনু

 

বুকের তলায় হাজার কথা থাকুক জমা,

থাকুক পড়ে আছে যত দাড়ি, কমা।

কথায় কথায় ভালোবাসা নাই প্রয়োজন,

দূরে থাকুক ফুলে ফুলে সব আয়োজন।

 

চাওয়া শুধু ছোট্ট একটি মাটির ঘরে,

উষ্ণ খড়ে বিছান পাতা নতুন চরে।

হালকা হাওয়ায় ফুরফুরে মন স্বপ্ন ভরা,

ভোর বিহানে খেজুর রসের মাটির ঘড়া।

থাকে যদি নতুন গুড়ের একটু পায়েস,

সবাই মিলে খাওয়ার পরে একটু আয়েশ।

 

মনের ভিতর আশা এমন দেশটা গড়ার,

হাসবে সবাই সৃষ্টি হবে নতুন ছড়ার।