ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার গ্রেফতার

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২৩:৫২

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ছাত্র আকতার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেফতার করে। 

গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিলে ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের মিছিল থেকে গ্রেফতার আবুল কালাম আজাদকে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ ওই দিনই শাহবাগ থানায় মামলা করেছিল। 

ওই মামলায় আকতার হোসেনকে ১ নম্বর আসামি করা হয়েছে।

ইত্তেফাক/এএএম