চোলাই মদ ও ইয়াবাসহ আটক ৪

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ০২:৩৭

পাবনার ঈশ্বরদীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। বুধবার রাতে ঈশ্বরদীর ঢুলটি এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ঢুলটির আব্দুর রহমানের ছেলে রহিম (৩২) এবং বাঘইল হাজিপাড়া এলাকার আজাহার আলী শেখের ছেলে আজিবুল হোসেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন, ঈশ্বরদী থেকে মাদক নির্মূলের জন্য অভিযান অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে গোপনে তথ্য দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

এদিকে অপর এক অভিযানে সাহাপুর এলাকা হতে ৮০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ইয়াবা ব্যবসায়ী মিজানুর রহমান (৪২) দিয়ার সাহাপুরের আব্দুর গফুরের ছেলে বলে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানিয়েছেন। এছাড়া আরও একজনকে ৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে বলে জানান তিনি।

ইত্তেফাক/বিএএফ