পণ্যবাহী জাহাজ এমভি এভার গিভেনের মালিক পক্ষ থেকে জানানো হয়েছে জাহাজটিকে ছাড়িয়ে নিতে ৯০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে মিসর। আদালতের নির্দেশের পরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সুয়েজ খাল কর্তৃপক্ষ।
সংবাদ মাধ্যম সি এন এন এর বরাতে জানা যায়, এভার গিভেনকে ভাড়া নেওয়া তাইওয়ানি কোম্পানি এভারগ্রিন লাইন বুধবার আলাদাভাবে জানিয়েছে, তারা মিসরের আদালতের আদেশের আওতা খতিয়ে দেখছে এবং ‘জাহাজ ও এতে থাকা মালামালকে পৃথকভাবে বিবেচনা করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাই করে দেখছে’।
Egyptian authorities have seized a massive cargo ship which blocked the Suez Canal for almost a week last month, amid a dispute over financial damages, the state-run Al Ahram news outlet says https://t.co/vzgNRJo7bg
— CNN (@CNN) April 13, 2021
এছাড়াও জাহাজটির জাপানি মালিক, সেটির সংস্থা, ইনসিওরেন্স কোম্পানি এবং সুয়েজ খাল কর্তৃপক্ষের সঙ্গে ক্ষতিপূরণের অর্থ নিয়ে আলোচনাও করছে বলে জানা যায়। ক্ষতিপূরণ নিয়ে আলোচনা চলার মধ্যেই এসসিএ আদালত থেকে এভার গিভেনকে জব্দ করার আদেশ পায়।
এর আগে গত ২৩ মার্চ প্রায় চারটি ফুটবল মাঠের সমান এমভি এভার গিভেন পণ্যবাহী জাহাজটি আটকে পড়েছিল সুয়েজ খালে। বালুঝড়ের কারণে বিশ্বের অন্যতম ব্যস্ততম এই জলপথে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়েছিল ২ লক্ষ টনের জাহাজটি। ফলে দুইদিক থেকে আটকে পড়েছিল ৪২০টি পণ্যবাহী জাহাজ। শেষপর্যন্ত প্রায় এক সপ্তাহের চেষ্টায় জাহাজটিকে পুনরায় ভাসানো সম্ভব হয়। কিন্তু ততদিনে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৯০ কোটি ডলার। শুধু তাই নয়, সুয়েজ খালে পণ্যবাহী জাহাজ আটকে থাকায় ১২ থেকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে মিশরের। এই সমস্ত কিছু মিলিয়েই ৯০ কোটি ডলার ক্ষতিপূরণ ধার্য করা হয়।
ইত্তেফাক/এএইচপি
