ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, মাঝে পড়ে ভ্যানচালকের মৃত্যু

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১২:০৯

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ফুরু শেখ (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারশী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুরু শেখ উপজেলার তারাশী গ্রামের মৃত হামেদ শেখের ছেলে। 

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে কোটালীপাড়া থেকে ছেড়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের তারাশী বাসস্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় দুর্ঘটনার শিকার দুই গাড়ির মাঝে পড়ে ভ্যানচালক ফুরু শেখ গুরুতর আহত হন। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ট্রাক ও অ্যাম্বুলেন্স আটক করা হয়েছে।

ইত্তেফাক/এসজেড