বাসাইলে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:০৯

বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি ড্রেজার মেশিন পুড়িয়ে ও ৫ হাজার ফিট পাইপ ভেঙে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার কাউলজানী ইউনিয়নের ডুমনিবাড়ী, সুন্যা ও ফুলকি ইউনিয়নের নিরাইল বিলসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে চারটি ড্রেজার মেশিন জব্দ করেন। পরে সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় ড্রেজার মেশিনে ব্যবহূত প্রায় ৫ হাজার ফিট পাইপ ভেঙে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এ তথ্যটি নিশ্চিত করে বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।