শহরে হোসিয়ারী শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২০:৩৯

শহরের ডিআইটি কলোনির পিছন থেকে সিয়াম (১৭) নামে এক হোসিয়ারি শ্রমিকের লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার সকালে সদর মডেল থানা লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সিয়াম ফতুল্লার দেওভোগ লিচুবাগান এলাকার মসজিদ গলিতে অবস্থিত হামিদার বাড়ির ভাড়াটিয়া সোহেল মিয়ার ছেলে। সে শহরের উকিলপাড়ার আজিজুর রহমানের হোসিয়ারী কারখানার শ্রমিক। পুলিশের ধারণা সিয়ামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত সিয়ামের পরিবারের লোকজন জানিয়েছেন, গত রবিবার রাত ৯টায় হোসিয়ারী থেকে বের হয় সিয়াম। এরপর সে বাসায় ফিরে না যাওয়ায় সকালে পরিবারের লোকজন সিয়ামকে খুঁজতে বের হয়। এ সময় খবর পেয়ে কলোনির পিছনে পরে থাকা লাশ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ নারায়নগঞ্জে তিন দিনে শিশুসহ চার ধর্ষণ

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারন জানা যাবে।’

ইত্তেফাক/নূহু