মাতৃহারার জন্য

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:০৯

সৌম্য সালেক

                       

কেউ তার দুঃখ ভোলাতে পারবে না

না আকাশ, না শ্রাবণের মেঘমালা

না সাগর, না ঈশানের স্বর্ণ-প্রভাতি

 

কেউ তার বেদনা ঘোচাতে পারবে না

না পাহাড়, না স্বজনের সজল-প্রবোধ

না বাতাস, না পাখিদের নীরব-নিশুতি :

যে তার মা’কে দেখেছে খাটে, মানুষের কাঁধে—

শ্মশান বা কবরের অভিমুখে...