রিমঝিম দেবনাথ
একটা মেয়ে ছিল। সে খুবই দুষ্ট। একদিন বৃষ্টি হচ্ছিল। মেয়েটি বাইরে যেতে চাইল। মেয়েটির মা তাকে বারণ করলেন। বললেন, এখন বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়া যাবে না। বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। তুমি ভিতরেই থাকো। মেয়েটি মায়ের কথা শুনল না। উল্টো সে রেগে গেল। মায়ের কথা না শুনে সে বাইরে খেলতে গেল।
যখন সে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরে এল, তখন তার খুব ঠান্ডা লাগছিল। ঠান্ডার সাথে কাশিও হচ্ছিল। মা তাড়াতাড়ি তার গা মুছে শুকনো কাপড় পরিয়ে কাশির ওষুধ খাইয়ে দিলেন। এরপর মা বললেন, মা-বাবার কথা না শুনলে এমনই হয়।
এরপর থেকে মেয়েটি আর কখনো তার মায়ের কথার অবাধ্য হতো না।
তৃতীয় শ্রেণি
সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল, ঢাকা
