সীতাকুণ্ডে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে স্থানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ পুলিশ সেবা চৌকি অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় পৌরসভা কার্যালয়ের সামনে মডেল থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় ভ্রাম্যমাণ পুলিশ সেবা চৌকি অভিযান শুরু হয়।
এতে অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহ, অফিসার ইনচার্জ (ওসি) অপারেশন মো. জাব্বারুল ইসলাম, এসআই দীপন প্রমুখ।
আরো পড়ুন: নারীর ওড়না টান দিলেন সাবেক মুখ্যমন্ত্রী, ভিডিও ভাইরাল
আইনগত বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি শম্পা রানী শাহ বলেন, পুলিশ জনগণের বন্ধু। আপনারা যে কোন আইনগত সহযোগিতার বিষয়ে সরাসরি থানায় চলে আসবেন। আইনগত সহযোগিতা নিতে কোন বেগ পেতে হলে আপনারা সাথে ঊর্ধ্বতন মহলকে জানাবেন। পুলিশ আপনাদের যে কোন আইনগত সাহায্যে করতে সর্ব মুহূর্তে প্রস্তুত। যে কেউ অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
ইত্তেফাক/বিএএফ
