ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:৩৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর এসে পৌঁছালে তা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. বেল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. ননী গোপাল রায় জানান, আক্রান্ত রোগীর সুরক্ষা নিশ্চিতের জন্য ১০ বেডের একটি আইসিইউ ইউনিট স্থাপনের জন্য ৬ এপ্রিল একটি চাহিদাপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর পর স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর বিশেষ তত্পরতায় পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর পাওয়া গেছে। এতে রোগীদের খুবই উপকার হবে।