শুরু হয়েছে তারকাদের ব্যাডমিন্টন লিগ। এফডিসিতে
নূর ক্রিয়েশনস আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১২টি দল। অংশ নিয়েছেন আসিফ আকবর, লিজা, নিরব, ডন, আনিসুর রহমান মিলন, ইমন, বাপ্পী চৌধুরী, তৌসিফ মাহবুব, মানজুর কাদের জিয়া, তানভীর তারেক, আব্দুল আজিজ, সালমান মুক্তাদীর, শওকত আলী ইমন, রাজিব, সাঞ্জু জন, জয় চৌধুরী, আশিক, আহমেদ হুমায়ূন প্রমুখ। ‘সাম্পান’ ও ‘পানসি’ এই দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ১২টি দলকে। রবিবার সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির শুভ সূচনা করেন একঝাঁক তারকা। এ সময়ে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, আরএফএল প্লাস্টিকসের হেড অফ মার্কেটিং আরাফাতুর রহমান, ঘরে বাজারের কর্মকর্তা মনির হোসেন সোহেল, পরিচালক সমিতর নেতা শাহীন সুমন, শাহীন কবির টুটুল, অপূর্ব রানা, এই আয়োজনের তত্ত্বাবধায়ক মইনুল হক রোজ প্রমুখ। এই আয়োজনের আয়োজক লিমন আহমেদ ও মুরাদ নূর।
