হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় লকডাউন অমান্য করে মোটরসাইকেল নিয়ে অহেতুক ঘোরাফেরা করার অপরাধে চার মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোমনার ইউএনও রুমন দে পৌর সদরে অভিযান চালিয়ে চার মোটরসাইকেল চালকের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন। লকডাউন কার্যকর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও রুমন।
