অ্যান্ড্রয়েড কর্নার

স্মার্টফোনে দ্রুত চার্জ দেওয়ার কৌশল

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:০৭

আমাদের দৈনন্দিন প্রয়োজনে স্মার্টফোনের গুরুত্ব দিন দিন বাড়ছেই। স্মার্টফোন দিয়ে অনলাইন কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধ,  অনলাইনে বাস-ট্রেনের টিকিট ক্রয় থেকে শুরু করে সব ধরনের কাজই করা যায়। এ কারণে স্মার্টফোনের ব্যাটারির ব্যাকআপ বেশি হওয়া প্রয়োজন। অনেকেই স্মার্টফোন কেনার আগে এতে কী ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ব্যাকআপ কেমন পাওয়া যাবে তা  জেনে নিচ্ছে। স্মার্টফোনের ব্যাটারির ক্যাপাসিটি যাইহোক, এতে চার্জ করতে দিতেই হবে। কর্ম ব্যস্ততার কারণে অনেক সময় স্মার্টফোনে পূর্ণ চার্জ করা হয়ে উঠে না। আবার কখনো কখনো দ্রুত চার্জ করার প্রয়োজন হয়। পাঠকদের সুবিধার্থে স্মার্টফোনে দ্রুত চার্জ দেয়ার কয়েকটি  কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে এ লেখায়। চলুন কৌশলগুলো সম্পর্কে জেনে নেয়া যাক—

আসল চার্জার ব্যবহার করুন

প্রত্যেকটি স্মার্টফোনের সঙ্গে একটি চার্জার দেয়া হয়ে থাকে। স্মার্টফোনের সঙ্গে যে চার্জার দেওয়া থাকে তা  দিয়ে চার্জ দিলে আপনার ফোনে দ্রুত চার্জ হবে। চার্জারটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আপনার উচিত একটি অরিজিনাল চার্জার কিনে নেয়া। অরিজিনাল চার্জার না পাওয়া গেলে একটি উন্নত মানের চার্জার কিনে নিবেন। এতে করে আপনার মোবাইলে দ্রুত চার্জ দিতে পারবেন এবং ফোনটির ব্যাটারি ভালো থাকবে। বর্তমানে বাজারে কমদামের বিভন্ন ব্র্যান্ডের চায়না চার্জার পাওয়া যায় যা দিয়ে চার্জ করলে অনেক সময় লাগে এবং ব্যাটারির আয়ু কমে যায়।

অন্য ডিভাইস থেকে চার্জ না দেওয়া

অনেকেই ল্যাপটপ বা কম্পিউটার থেকে ইউএসবি কেবলের মাধ্যমে  মোবাইলে চার্জ দিয়ে থাকে। এতে তারা ভালো ফলাফল পায় না। দ্রুত চার্জ দিতে হলে আপনার মোবাইলে সরাসারি ভালো মানের চার্জার থেকে চার্জ দিন।

এয়ারপ্লেন মুড ব্যবহার করুন

স্মার্টফোনে দ্রুত চার্জ প্রত্যাশা করলে এয়ারপ্লেন মুড ব্যবহার করতে হবে। স্বাভাবিক মুডে একটি স্মার্টফোন চার্জ হতে যত সময় লাগবে এয়ারপ্লেন মুডে ছবি তুলতে তারে চেয়ে কম সময়ে ফুল চার্জ হবে। কারণ, এ মুডে সমস্ত ওয়্যারলেস রেডিও সিগন্যাল বা কানেকশনকে ব্লক করে রাখে।    অপ্রয়োজনীয় ফিচারগুলো বন্ধ রাখুন

প্রয়োজন না হলে আপনার ফোনের ডেটা কানেকশন, ব্লুটুথ, ওয়াইফাই, এনএফসি, লোকেশন সার্ভিস, জিপিএসসহ অন্যান্য অ্যাপ বন্ধ রাখুন। কেননা আপনি ব্যবহার না করলেও ব্লুটুথ, ওয়াইফাই সবসময়ই সিগন্যাল রিসিভ করতে থাকে। এতে চার্জ ফুরাতে থাকে। এতে চার্জ হতে বেশি সময় লাগে।

ফোনটি বন্ধ করে চার্জে দিন

দ্রুত চার্জের জন্য ফোন বন্ধ করে চার্জে দিলে তা কাজে দেবে। এতে ফোনের সকল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে বলে দ্রুত চার্জ হয়।