আদালতের বাইরেও মুসলিম নারীদের তালাক চাওয়ার অধিকার ভারতে

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০০:৩১

আদালতে বাইরেও তালাক চাইতে পারবেন ভারতের মুসলিম নারীরা। কেরালা হাইকোর্ট মুসলিম নারীরা যাতে এক ঐতিহাসিক রায়ে তাদের সেই অধিকার দিয়েছে। এর মাধ্যমে খারিজ হয়ে গেল প্রায় পাঁচ দশকের পুরনো একটি রায়, যাতে বলা হয়েছিল মুসলিম নারীরা কেবল কোর্টের মাধ্যমেই তাদের স্বামীকে তালাক দিতে পারবেন। মুসলিম নারীদের অধিকার আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারা এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং এর মাধ্যমে বিবাহিত মুসলিম নারীরা একটি গুরুত্বপূর্ণ পারিবারিক ও সামাজিক অধিকার অর্জন করলেন বলেও তারা মনে করছেন। তবে কেরালায় ইন্ডিয়ান মুসলীম লীগ নেতৃত্ব বলেছেন, তারা এই রায়কে মুসলিম দেওয়ানি আইনে আদালতের অবাঞ্ছিত হস্তক্ষেপ বলেই মনে করেন। -বিবিসি