সিরিয়ায় হামলা নিয়ে ইসরাইলকে হিজবুল্লাহর সতর্কতা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:১৩

লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সিরিয়ায় ইরানি অবস্থানে হামলার ব্যাপারে ইসরাইলকে সতর্ক করেছেন। তিনি বলেন, এ ধরনের হামলা অঞ্চলটিতে যুদ্ধ বাঁধিয়ে ফেলতে পারে।

 টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে নাসরুল্লাহ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেন, ‘ভুল সিদ্ধান্ত নেবেন না। এই অঞ্চলকে একটি বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিবেন না।’ প্রসঙ্গত, ইসরাইল বারবার বলে আসছে, তাদের বাহিনী সিরিয়ায় ইরান ও এর লেবাননি মিত্র হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে।

ইসরাইলের সেনাবাহিনী ২০১৩ সাল থেকে ইরানের সামরিক লক্ষ্যবস্তু ও তেহরান সমর্থিত হিজবুল্লাকে দেওয়া আধুনিক অস্ত্রের চালানের ওপর হামলা চালাচ্ছে।