‘তালেবানকে মদত দিচ্ছে পাকিস্তান’

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৫:৪৮

মার্কিন সিনেটর জ্যাক রিড বলেছেন, আফগানিস্তানে তালিবানকে মদত দিচ্ছে পাকিস্তান। তার দাবি, নিজের কাজ হাসিল করার জন্য তালিবান ও আমেরিকা উভয় পক্ষের সঙ্গেই তাল মিলিয়ে কাজ করছে পাকিস্তান।

বৃহস্পতিবার মার্কিন সংসদের উচ্চকক্ষে পাকিস্তানি সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা আইএসআইয়ের স্বরূপ প্রকাশ করেন সেনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জ্যাক রিড। এ সময় তিনি বলেন, “আফগানিস্তানে তালিবানের সাফল্যের প্রধান কারণ পাকিস্তানের মদত। জঙ্গি সংগঠনটির জন্য পাকিস্তানের তৈরি করা অভয়ারণ্যগুলি ধ্বংস করতে পারেনি আমেরিকা।” 

তিনি আরও বলেন, “আফগান স্টাডি গ্রুপের মতে সন্ত্রাসবাদের অস্তিত্ব রক্ষা ও প্রসারের জন্য অভয়ারণ্যগুলি অত্যন্ত জরুরি। বিভিন্ন সময়ে তালিবানকে মদত দিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তবে সুযোগ বুঝে ও নিজেদের স্বার্থসিদ্ধি করতে সময়ে সময়ে আমেরিকার সঙ্গে সহযোগিতা করেছে তারা। মার্কিন আর্থিক মদতে তৈরি হওয়া পরিকাঠামো ও আকাশসীমা জঙ্গিদের ব্যবহার করার সুযোগ দিয়েছে পাকিস্তান। 

অর্থাৎ দু’দিকেই নিজের কাজ হাসিল করার জন্য তাল মিলিয়েছে দেশটি। তবে এটা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক।”

ইত্তেফাক/এএইচপি