বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার জেলা আইনজীবী সমতি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়
নির্বাচনে ড. একে আজাদ ফিরোজ টিপু সভাপতি ও সৈয়দ জাহিদ হোসেন সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের মধ্যে ১২টিতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিজয়ী হয়েছে। অপরদিকে সিনিয়র সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী শেখ নুর মহাম্মদ ও বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মাহাবুব মোর্শেদ লালন এবং সদস্য পদে আরেফা খাতুন আরিফা নির্বাচিত হয়েছেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে জুনিয়ার সহ-সভাপতি পদে মো. সলিমুল্লাহ শেখ সেলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব নিরিক্ষক) ফকির মো. নওরেশুজ্জামান লালন, সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবাবপত্র) দেব দাস রানা, সহকারী সম্পাদক (ধর্ম বিষয়ক) বালী নাছের ইকবাল, সহকারী সম্পাদক পদে (ক্রীড়া ও সাংস্কৃতিক) মো. মোসলেম উদ্দিন এবং নির্বাহী সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ফারজানা খাতুন সাথী, তামান্না রহমান শশী, রোকসানা পারভীন রুপা, শেখ মো. সাজ্জাদ হোসেন চঞ্চল ও মো. শাহিন তালুকদার নির্বাচিত হয়েছেন।
