রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান মেসুত ওজিলের

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:০০

স্পোর্টস ডেস্ক

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন হচ্ছে তা অমানবিক। রোহিঙ্গারা অবর্ণনীয় নির্যাতনের শিকার। তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জার্মানি ফুটবলার মেসুত ওজিল। একটি টুইট বার্তায় ওজিল বলেছেন, ‘তাদের পাশে দাঁড়ানো উচিত, বিশেষ করে মিয়ানমারের মতো অন্যান্য দেশে যারা নির্যাতনের শিকার হচ্ছে, তাদের পাশে আমাদের থাকা উচিত। মানবিক কারণে আমাদের উচিত একজন আরেক জনের পাশে দাঁড়ানো।’

রোহিঙ্গা ভাই-বোনদের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মান ফুটবলার মেসুত ওজিল। মুসলিম ধর্মের এই তারকা ফুটবলার বলেছেন, ‘সময় এসেছে কথা বলার। অন্যদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বিভিন্ন সময় ওজিল নির্যাতিত শিশুদের সহযোগিতায় অর্থ দিয়েছেন।  ১৯৮৮ সালের ১৫ অক্টেবর জার্মানিতে জন্ম নেওয়া এই ফুটবলারের পূর্বপুরুষ কাজের সন্ধানে তুরস্ক হতে জার্মানিতে গিয়ে বসবাস শুরু করেন। মিয়ানমার রোহিঙ্গারা নির্যাতনের শিকার হয়ে ৭ লাখ মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে।