জীবিকার সন্ধানে

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:৪৪

রিতা আক্তার নামে এই নারী গুলিস্তান এলাকায় হকারদের কাছে ভাত বিক্রি করতেন। সেই আয়ে ভালোই চলত তার সংসার। কিন্তু করোনা প্রতিরোধে দেশে কঠোর বিধিনিষেধ আরোপ হওয়ায় তার সেই ব্যবসা বন্ধ হয়ে গেছে। আয়-রোজগার হারিয়ে চোখে অন্ধকার দেখছেন তিনি। তাই সামান্য আয়ের আশায় প্রতিদিন সকালে নারায়ণগঞ্জের তারাবো থেকে হাঁটতে হাঁটতে চলে আসেন গুলিস্তানে। প্রায় ক্রেতাশূন্য রাস্তায় তরমুজের ফালি বিক্রির আশায় হেঁটে চলেন দিনভর            —আব্দুল গনি