নিজ ভূমিতে বাসস্থান করতে ঢেউটিন দিলেন জোন কমান্ডার

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৪২

গুচ্ছগ্রাম ছেড়ে নিজ ভূমিতে গিয়ে বসবাস করবেন এমন তিনজন অসহায় দরিদ্র ব্যক্তিকে সোমবার ঢেউটিন বিতরণ করেছে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. মিজানুর রহমান মিজান জুর্গাছড়ি এলাকায় গিয়ে তিনজনের হাতে ঢেউটিন তুলে দেন।

একই সময় শীতবস্ত্র বিতরণ এবং এলাকার স্কুল ও মাদ্রাসার পানি সংকট নিরসনে একটি টিউবওয়েল স্থাপনের কাজ উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার।

এ সময় নবাগত লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল জান্নাতুল ফেরদৌস, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবাল, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, লক্ষ্মীছড়ি থানার ওসি আ. জব্বার, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।