ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৪

ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধ সোমবার সকালে মারা গেছেন। তার নাম আলী মাহমুদ(৯০)। তিনি উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সন্ধ্যাকুড়া দোকান থেকে মুদি মালমাল কিনে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আলী মাহমুদ। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।