হেফাজতে ইসলাম কর্তৃক বিক্ষোভ কর্মসূচি ও হরতাল চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও সাত জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। ওইদিনের ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৩টি ও সরাইল থানায় ২টিসহ সর্বমোট ৫৪টি মামলা রুঞ্জু হয়েছে।
এ সকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। এ সকল মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ২৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
