শাবিতে আন্তর্জাতিক সম্মেলন

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তিন দিনব্যাপী ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনোভেশন এন্ড এডুকেশন’ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন হয়েছে রবিবার। স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেফোডিল ইউনিভার্সিটির ইমিরেটস অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদীপ্ত রায়। আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম প্রমুখ।