চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নের সুতাং নদী থেকে অবৈধভাবে বালু ও বিভিন্ন গ্রামের ফসলি জমি থেকে মাটি ব্রিকফিল্ডে পরিবহনের কারণে রাস্তা ও পরিবেশ নষ্ট হচ্ছে। রাস্তায় গ্রামবাসী ও স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা চলাচল করতে না পারার কারণে ইউনিয়নের চারটি গ্রামের লোকজন সোমবার মানববন্ধন করেছে। মানববন্ধন থেকে রাস্তা দিয়ে বালু ও মাটি পরিবহন বন্ধের দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার মুরব্বী আইয়ূব আলী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন মোল্লা, আকবর আলী, সোহেল মিয়া, যুবলীগ সদস্য লুত্ফুর রহমান প্রমুখ।
