উপজেলা পরিষদ নির্বাচন

বটিয়াঘাটায় আওয়ামী লীগের একক চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম খান

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৫২

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হলেন আশরাফুল আলম খান। গতকাল রবিবার বিকেল চারটায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সাত ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন। বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় উপযুক্ত হওয়ায় উপস্থিত সকলেই তাকে একক প্রার্থী হিসেবে নাম প্রস্তাব করেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য এসএম ফরিদ রানা, পলাশ রায়, চয়ন বিশ্বাস, অনুপম বিশ্বাস, বিবেক বিশ্বাস, অনিন্দ সুন্দর বৈরাগী, মোস্তাফিজুর রহমান, একরাম হোসেন, পার্থস্বারতী দত্ত, শেখ রাসেল কবির এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য বুলু রাণী রায়, চঞ্চলা মণ্ডল, বিউটি পাল, রিজিয়া বেগম, ভগবতী গোলদার ও রেহেনা আফরোজ শোভার নাম জেলায় পাঠাবার প্রস্তাব হয়।