এনায়েতপুরে চুড়ি-মালার দোকানিকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহতের নাম আব্দুর রহিম(৩০)। তিনি গোপিনাথপুর গ্রামের রওশন আলীর ছেলে। তার সঙে থাকা আহত আরেকজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ জানায়, রবিবার রাতে বাড়ি থেকে আব্দুর রহিম ভ্যানচালক জয়নাল আবেদিনকে নিয়ে যমুনায় মাছ ধরতে যান। গভীর রাতে খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ব পাশে চরে দুর্বৃত্তরা তাদের মারধর করে এবং রহিমকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়।
এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, বিষয়টি রহস্যজনক। আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। লাশ ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
