খুলনা অফিস
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে আগামীকাল রবিবার থেকে নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বপালন করবেন। এ জন্য খুলনার ছয়টি সংসদীয় আসনে ২০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন রিটার্নিং অফিসার। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অধিক্ষেত্র বণ্টন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন। তিনি বলেন, আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে আগামীকাল রবিবার থেকে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
