বিএসটিআই, ঢাকা’র উদ্যোগে এস, এম, আবু সাঈদ, সহকারী পরিচালক (সিএম) এবং সন্তোষ কুমার দাস, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে ০২টি ভিন্ন ভিন্ন সার্ভিল্যান্স টিম ভাটারা, গুলশান, শাহবাগ, চকবাজার, বকশিবাজার, ছোট কাটরাসহ পুরান ঢাকা ও এর আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেনসিবল বেভারেজ ইন্ডাস্ট্রিজ লি., গোড়ান, তিয়াস ওয়াটার সাপ্লাই, বকশিবাজার এবং বণিক এন্ড তালুকদার ফুডস বেভারেজ, ভাটারা কর্তৃক অবৈধভাবে ড্রিংকিং ওয়াটার পণ্যের বিক্রয়, বিতরণ করায় প্রায় ৫০০ জার অন দ্য স্পটে ধ্বংস করা হয়। এছাড়া ছোট কাটরাস্থ একটি বাড়িতে নামহীন প্রতিষ্ঠান নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে সরাসরি লাইন এর পানি ভর্তি করে বিক্রয়, বিতরণ করায় যন্ত্রপাতিসহ প্রায় ২০০ জার ধ্বংস করা হয়। একই এলাকায় আরেকটি প্রতিষ্ঠান মীম ফুড প্রোডাক্টস সিএম লাইসেন্স না নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিস্কুট পণ্যের বিক্রয়, বিতরণ করায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। একই অভিযানে উল্লিখিত এলাকার বিভিন্ন রাস্তা, ফুটপাতে জারবাহী ভ্যান, পিক-আপ-এ নাম, ঠিকানাবিহীন বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক নোংরা, অস্বাস্থ্যকর জারে ড্রিংকিং ওয়াটার পণ্যের বিক্রয়, বিতরণ করায় আরও প্রায় ৪০০ জার জব্দকরণসহ ধ্বংস করা হয়।
