ুইএফএল কাপ থেকেও টটেনহ্যামের বিদায়

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২২:০২

টটেনহ্যাম হটস্পার আগের ম্যাচেই চেলসির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে ইএফএল কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। এবার অপেক্ষাকৃত দুর্বল দল ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে এফএ কাপ স্বপ্নও জলাঞ্জলি দিলো কোচ মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের নবম মিনিটেই গোল হজম করে বসে সফরকারী টটেনহ্যাম। প্রায় দুই বছর পর প্রতিপক্ষ জালের দেখা পান ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড কনর উইকহ্যাম। ম্যাচের ৩৪ মিনিটে নিজেদের বক্সে ফাউলের অপরাধে পেনাল্টি হজম করে টটেনহ্যাম। সেখান থেকে লক্ষ্যভেদ করেন স্বাগতিক ফরোয়ার্ড অ্যান্দ্রোস টাউন্সেন্ড। প্রথমার্ধেই দুই গোল হজম করে ফেলা স্পার্সরা ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। ফলে ২-০ গোলের পরাজয় নিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নেয় পচেত্তিনোর দল।