মধুখালীতে টি-২০ ক্রিকেট
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের মধুখালীতে অনুষ্ঠিত ক্লেমন টি-২০ টেপ টেনিসে বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত ১৪ দলের এই প্রতিযোগিতার ফাইনালে বেঙ্গল ক্লাব ক্রিকেট একাদশ ৬৩ রানে হারায় আব্দুর রহমান টেকনিক্যাল কলেজকে। ম্যান অব দ্য সিরিজ হন পুথিন ও ম্যান অব দ্য ম্যাচ সুব্রত। ফাইনালে সর্বোচ্চ রান ও সবচেয়ে বেশি উইকেট পান বিজয়ী দলের সুব্রত ও সজিব।
মধুখালী ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে রেলের মৌসুমি মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল। শেষে প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, এসোসিয়েশনের সভাপতি ডা. খন্দকার রফিকুল ইসলাম পল্লব প্রমুখ।
