নাটোর প্রতিনিধি
শুক্রবার সকালে বিশ্বব্যাপী বিপন্ন ও বিরল প্রজাতির একটি নেপালি ঈগল নাটোরের নলডাঙ্গার দুর্লভপুর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর প্রথমে উপজেলা প্রশাসনের কার্যালয় ও পরে রাজশাহী বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে নেওয়া হয়েছে।
বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) দপ্তর ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, বৃক্ষ নিধন, বন উজাড়সহ নানা কারণে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে পাখিগুলো। গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই নাটোরের নলডাঙ্গার দুর্লভপুরে ফারুক হোসেন নামে একজনের বাড়িতে আছে ঈগলটি। তিনি ঈগলটি অসুস্থ অবস্থায় পান। আমরা প্রশাসনকে নিয়ে অনেক চেষ্টার পর নেপালি ঈগলটাকে উদ্ধারে সক্ষম হয়েছি।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বিলহালতি জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির প্রধান উপদেষ্টা মোঃ ইসাহাক আলী, স্থানীয় ইউপি সদস্য মোঃ সঞ্চয় হোসেন প্রমুখ।
