কুর্মিটোলা গলফ ক্লাবে এমজেএল বাংলাদেশ লিমিটেডের আয়োজনে সম্প্রতি শেষ হলো ১৩তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মোঃ সামছুল হক। পরে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কারও তুলে দেন।
গত শুক্রবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উইনার মেজর সৈয়দ আবু আরিফ মোঃ হাসান আখতার (অবঃ), রানার-আপ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসানুল হক মিয়া (অবঃ), লেডিস উইনার মিসেস কিম হি সুন । এবারের মোবিল কাপ গলফে অংশ নেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও এমজেএলের ব্যবস্থাপনা পরিচালক আজম জে. চৌধুরীসহ অন্য বিশিষ্ট গলফারগণ। খবর বিজ্ঞপ্তির
