ক্যাটস আই-এ ছাড়

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২১:১৫

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নতুন পোশাক। তারুণ্যের ফ্যাশন, সঙ্গে নতুন ট্রেন্ডের পোশাকের ক্যানভাস এবার ঈদে আরো বর্ণিল ক্যাটস আইয়ের ঈদ আয়োজনে।

এবার থাকছে প্রিন্টেড স্মার্ট ক্যাজুয়াল শার্ট, লং টপস, ফরমাল শার্ট, পলো শার্ট ও প্যান্ট। ক্যাটস আইয়ের পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, লকডাউনে ঈদ কেনাকাটায় ক্রেতার আগ্রহ বাড়াতে ক্যাটস আই দিচ্ছে অনলাইন অর্ডারে সকল পণ্যে শতকরা ২০ ভাগ মূল্যছাড়।’ প্রয়োজনে ভিজিট করতে পারেন www.catseye.com. bd ভার্চুয়াল স্টোরে।

উল্লেখ্য, ঈদে সাশ্রয়ী অফারের বিস্তারিত জানা যাবে ক্যাটস আই’র ভেরিফাইড ফেসবুক পেজেও।