নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২২:১৫

 বিশেষ প্রতিনিধি

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী গতকাল সোমবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) এর প্রেসিডেন্ট ডাঃ আফরোজা আওরঙ্গজেব জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত সকলে জাতির পিতার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। টুঙ্গিপাড়ায় অবস্থানকালে নৌপ্রধান জাতির পিতার স্থানীয় বাড়ি, জাদুঘর ও লাইব্রেরি পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। তাছাড়া তিনি স্থানীয় লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু’ ও ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ক ৯১টি বই প্রদান করেন।