অডিট ভবনে চীনের জাতীয় নিরীক্ষা সংস্থার প্রতিনিধিদলের মতবিনিময়

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২২:১৫

চীনের জাতীয় নিরীক্ষা সংস্থা সিএনএও-এর ছয় সদস্যবিশিষ্ট একটি উচ্চ প্রতিনিধি দল সোমবার অডিট ভবনে সুপ্রিম অডিট ইনস্টিটিউশন অব বাংলাদেশ-এর কর্মকর্তাদের সঙ্গে দু’দেশের সরকারি নিরীক্ষা পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন মি. চেন জিয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন হিসাব মহানিয়ন্ত্রক আবুল ফয়েজ মোঃ আবিদ, রেলওয়ে অর্থ বিভাগের প্রধান মোঃ জহুরুল ইসলাম, ডেপুটি অডিটর জেনারেল (সিনিয়র) মোহাম্মদ ইকবাল হোসেন, ফিমার মহাপরিচালক মোহাম্মদ জাকির হোসেন এবং অডিট বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। - প্রেস বিজ্ঞপ্তি