মোবাইল ফোন ব্যবহারে সচেতন হতে হবে

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২২:০৬

বর্তমানে ঘরে ঘরে মোবাইল ফোন ব্যবহার হচ্ছে। মোবাইল ফোনে কথা বলার সময় কিছু কিছু ক্ষেত্রে মানুষের মনোযোগ বিঘ্নিত হচ্ছে। দেখা যাচ্ছে, গাড়ি চালানোর সময় চালক মোবাইলে কথা বলার ফলে গাড়ি দুর্ঘটনায় বহু যাত্রী হতহতের ঘটনা ঘটছে। মোবাইলফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। কয়েক দিন আগে তেজগাঁও রেলস্টেশনে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার ফলে ট্রেনে কাটা পড়ে মারা যান এক ব্যক্তি। গত বছরও এ রকম একটি ঘটনা ঘটেছিল। এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহারে বিধিবিধান প্রয়োগে আইন করতে হবে। পাশাপাশি মোবাইলফোন ব্যবহারে সচেতন হওয়া জরুরি।

মো. লুত্ফুল খাবির ফয়সাল

কাদেরাবাদ হাউজিং, মোহাম্মাদপুর, ঢাকা