ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫২টির বা ৪৩ দশমিক ৯৩ শতাংশের শেয়ার ও ইউনিটদর কমেছে। গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে সিঅ্যান্ডএ টেক্সটাইলের। গত রবিবার সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২ দশমিক ২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২ দশমিক ১০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ১০ টাকা বা ৪ দশমিক ৫৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে সিঅ্যান্ডএ টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ৪ দশমিক ২৮ শতাংশ, আমান কটনের ৩ দশমিক ৭১ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৫৭ শতাংশ, অলটেক্সের ৩ দশমিক ২৯ শতাংশ, বিডি থাইয়ের ৩ দশমিক ২৯ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৩ দশমিক ১৭ শতাংশ, সিটি ব্যাংকের ২ দশমিক ৯৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২ দশমিক ৮৫ শতাংশ এবং প্রিমিয়ার ব্যাংকের শেয়ারদর ২ দশমিক ৭৫ শতাংশ কমেছে।
