শেরপুরে সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২২:৩৪

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

শেরপুরে বাড়ির পাশের একটি জলাশয়ে সাঁতার শিখতে গিয়ে শ্রী পরমা চন্দ্র (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাদাইকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের শ্রী রক্তিম চন্দ্রের মেয়ে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ঐ দিন  দুপুরে চন্দ্রা বাড়ির পাশের একটি জলাশয়ে সাঁতার শিখতে নামে। এক পর্যায়ে সে ঐ জলাশয়ের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।