বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বদরগঞ্জের বাজারে উঠেছে ৪০ কেজি ওজনের বাঘা আইড়। বদরগঞ্জের মাছ ব্যবসায়ী জামাল হোসেন গাইবান্ধা জেলার বালাসিঘাট হতে গতকাল শুক্রবার দুপুরে মাছটি কিনে বদরগঞ্জ বাজারে নিয়ে আসেন। এ দিকে, মাছটিকে এক নজর দেখার জন্য উত্সুক জনতার ভিড় লক্ষ করা গেছে।
মাছ ব্যবসায়ী জামাল হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে ৪০ কেজি ওজনের বাঘা আইড় মাছটি ধরা পড়ে। মাছটি তিনি ৯২৫ টাকা কেজি দরে বালাসিঘাট হতে বদরগঞ্জ বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। তিনি আশা করছেন, এক হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হবে। বদরগঞ্জ উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা রবিউল আলম পারভেজ জানান, এ সময়টাতে ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ার কারণে অনেক বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে।
