>> মামুনুর রশিদ রাজিব
করোনা মহামারির শুরু থেকেই মানুষের পাশে থাকার কাজ করে যাচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান ‘কিউকম ডট কম’। কিউকম.কম সাধারণের নজরে এসেছে তাদের ভিন্নধর্মী বাণিজ্যিক কৌশলের পাশাপাশি সমস্যা সমাধানকারী নানান উদ্যোগের কারণে। বাংলাদেশের তরুণদের আস্থার নামে পরিণত হয়েছে এই প্রতিশ্রুতিশীল অনলাইন মার্কেটপ্লেস কিউকম.কম। কিউকমের কারণে মাত্র ২১ দিনে ডেলিভারি পাচ্ছে দেশের তরুণরা। কিউকম ডটকমের সিইও মো. রিপন মিয়া বলেন, ‘মালয়েশিয়ায় দেখলাম সব সেখানে অটোমেটেড। আমার দেশে যদি এরকম করা যেত! এই স্বপ্ন নিয়ে দেশে ফিরে এসে একজনকে দায়িত্ব দিলাম কিউকমের। আমি যেহেতু আইটির কিছু বুঝি না সেই সুযোগে আমাকে সে অনেক হিসাব দেখিয়ে দশ লাখ টাকা খরচ করিয়েও ধোকা দিল। আমার ই-কমার্সের নেশা কিন্তু তবুও রয়েই গিয়েছিল।’ কিউকম ডটকমের পাশাপাশি বর্তমানে রিপন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়াতে ডিজিটাল মার্কেটিংয়ে পড়াশোনা করছেন ।
কিউকম নামের রহস্য জানতে চাইলে রিপন বলেন, ‘কিউ ফর কোরআন। সেটাই আমার Qcoom.com-এর নামের কারণ। আমি সবসময় মানুষের জন্য আমার ব্যবসায় চালাব—এমনটি ঠিক করেই সাইট সাজিয়েছি। আমরা শিগগিরই বড় করে আসব পিকমি নিয়ে। যেখানে নারীরাও রাইড শেয়ার করতে পারবেন। সেইসঙ্গে আমাদের লজিস্টিকস কোম্পানিও আমি এনেছি, নাম ‘Piickme Express’। যেটির মাধ্যমে আমরা আমাদের কিউকম ডটকমের পুরো ডেলিভারি সাপোর্ট দিচ্ছি সারাদেশে এবং অন্যান্য উদ্যোক্তাদেরও সেবা দিচ্ছি। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদেরও বড় ধরনের সাপোর্ট দিচ্ছি আমরা। আমাদের প্লাটফর্মের মাধ্যমে আমরা তিন হাজার উদ্যোক্তার লজিস্টিকস সেবাদান করছি প্রতিনিয়ত।’ কিউকমের লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে রিপন মিয়া বলেন, ‘আমরা মানুষের পাশে থাকতে চাই। আমরা তরুণদের প্রিয় ব্রান্ডে পরিণত হতে চাই। আমাদের ভিশন দ্রুততম সময়ে ডেলিভারি সার্ভিস দিয়ে মানুষকে সর্বোত্তম সেবা দেওয়া। কিউকম ডটকম ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড জিতেছে এ বছর। ‘বেস্ট প্রমিজিং ই-কমার্স’ ক্যাটাগরিতে অর্জন করেছে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড।
২২ এপ্রিল কিউকম ডটকম আনতে যাচ্ছে এক ধামাকা অফার। নাম ‘Big Billion Offers’, যেখানে পাঁচ শতাধিক পণ্য ৭০% পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাবে। ক্যাম্পেইনটি ২২ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। ক্যাম্পেইন থেকে গ্রাহকের প্রয়োজনীয় সব পণ্য ২১ থেকে ২৫ কর্মদিবসের মধ্যে পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে।
