>> জসীম উদ্দিন
এসইও অডিট এজেন্সির ফাউন্ডার এবং সিইও মাকসুদ রহমান ১৯ বছর ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে নিউইয়র্কে এবং বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। সেই কাজের সূত্র ধরে এসইও অডিট এজেন্সি নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম এসইও কাজ সম্পাদনকারী সফটওয়্যার ‘এসইও অডিট সফটওয়্যার’। তরুণ উদ্যোক্তাদের ওয়েবসাইটের ভুল-ত্রুটিগুলো খুঁজে বের করে র্যাঙ্কিং ইমপ্রুভ করার ক্ষেরে মাকসুদ রহমানে এসইও অডিট সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই এসইও সফটওয়্যারটি ওয়েবসাইটের বিভিন্ন উইকনেসগুলো খুঁজে বের করে সেগুলো ফিক্স করতে এবং ওয়েবসাইটের পারফর্মমেন্স ইমপ্রুভ করতে সাহায্য করে। ফ্রিল্যান্সার, ওয়েবসাইট ডেভেলপার এবং মার্কেটিং এজেন্সিকে গুগল গাইডলাইন অনুসরণ করে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের র্যাঙ্কিং-এ নিয়ে আসাই এই সফটওয়্যারের প্রধান কাজ।’ জানা যায়, এসইও’র মাধ্যমে এখন খুব সহজেই প্রোডাক্ট এবং সার্ভিস টার্গেট ক্লায়েন্টের সামনে সঠিক সময়ে সঠিক ডিভাইসে তুলে ধরা যায়। এতে করে ব্র্যান্ড রেপুটেশন বাড়ার পাশাপাশি দ্বিগুণ হারে বাড়ে ব্যবসার সেলসও। স্টার্টআপসহ উদ্যোক্তাদের ওয়েবসাইটের ভুল-ত্রুটিগুলো খুঁজে বের করে র্যাঙ্কিং ইমপ্রুভ করার পাশাপাশি সার্চের প্রথম পাতায় আসার মতো এতো ইনভেস্টমেন্ট থাকে না। আর এদিকে কম্পিটিটর থেকে এগিয়ে থাকতে দরকার একটি পরিপূর্ণ এসইও স্ট্রাটেজি আর পাওয়ারফুল এসইও টুল। তরুণ উদ্যোক্তাদের এই অনলাইন রেসে টিকিয়ে রাখতেই পথচলা শুরু এসইও অডিট সফটওয়্যারের। যা বাংলাদেশের প্রথম এসইও সফটওয়্যার।
