টেকনাফে দুই গ্রুপ মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে নিহত ২

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২২:৩২

টেকনাফে মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— হোয়াইক্যং মিনা বাজারের ছফর আলীর পুত্র মোঃ রফিক (৩০) ও ঝিমংখালীর ফরিদ আলমের পুত্র দেলোয়ার হোছেন প্রকাশ রুবেল (২৫)।

জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে। পরে তাদের চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত বলে জানায়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৪ হাজার পিস ইয়াবা, ২টি দেশীয় অস্ত্র, ৭ রাউন্ড বুলেট উদ্ধার করে। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।