পৃথিবীর জন্য দেশের জন্য

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:৫২

পৃথিবী হাসলে বাঁচবে মানুষ। পৃথিবী কাঁদলে বিলীন হবে মানুষ। অথচ মানব সৃষ্ট হাজারো কার্যক্রমের ফলে পৃথিবীর দেহ আজ আঘাতে জর্জরিত। মানব সৃষ্ট কার্যক্রমের মধ্যে রয়েছে অপরিকল্পিতভাবে শত শত পাহাড় কাটা, গ্রিন হাউজ প্রতিক্রিয়াসহ বিভিন্ন বিষয়। সবচেয়ে মারাত্মক হলো—পৃথিবীর বুকে চালানো হচ্ছে হাজারো গ্রেনেড, মিসাইল, এটম বোমাসহ বিভিন্ন বিষাক্ত গ্যাসের পরীক্ষণ। একদিকে হাজারো মানুষের আর্তনাদে কিংকর্তব্যবিমূঢ়, অন্যদিকে হাজারো বোমার আঘাতে জর্জরিত হয়ে প্রতিশোধের আগুনে গরম হচ্ছে পৃথিবী। আর অত্যধিক তাপমাত্রার ফলে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে, কখনো ভূমিকম্প কখনো সাইক্লোন আবার কখনো ভূমিধস এবং অগ্নিগিরির উত্পাতের মতো মারাত্মক ঘটনাও ঘটছে। আবার প্লাস্টিক-পলিথিন ও কৃত্রিম বর্জ্যে প্রতিদিন দূষিত হচ্ছে এই পৃথিবী। যা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এই পৃথিবীকে বাঁচাতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও উপযুক্ত পরিবেশ সুরক্ষা দিতে কাজ করে যেতে হবে।

মো. রফি উদ্দিন শাব্বির

শিক্ষার্থী, ঢাকা কলেজ