পাট ও বস্ত্র শিল্পে হবে অভূতপূর্ব উন্নতি —গোলাম দস্তগীর গাজী

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০০:২০

আগামী দিনে পাট ও বস্ত্র শিল্পে অভূতপূর্ব উন্নয়ন সাধন হবে বলে মন্তব্য করেছেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। সোমবার বিকালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, এক সময়ে বাংলাদেশের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ পাট শিল্পের সূতিকার ছিল, সেই সোনালি আশ আজ হুমকির মুখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝে শুনেই আমাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আমি নিষ্ঠার সাথে এ দুটি শিল্প খাতের উন্নতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাব, দেশবাসী আমার পাশে থেকে সহযোগিতা করবেন বলে আমি আশা রাখি।

উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, দল থেকে যাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিবে, তার পক্ষেই সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান ভুঁইয়া, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ।