ভাণ্ডারিয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি জেপি এবং আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শাহ বাবুল, জেপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক জোমাদ্দার, জাতীয় যুবসংহতি (জেপি)র উপজেলা আহ্বায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মোঃ মনির সরদার, যুবলীগ নেতা মোঃ খোকন হাওলাদার, ছাত্রসমাজের সাবেক উপজেলা সভাপতি মোঃ মোস্তফা সিকদার প্রমুখ।
সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট ও শরিক দল জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কাকে জয়ী করতে সকলকে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানানো হয়।
