রূপগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ

কেরানীগঞ্জ থেকে প্রধান আসামি কারারক্ষী মৃদুল গ্রেফতার

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০০:২১

রূপগঞ্জের ছাতিয়ান এলাকায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান  আসামি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মৃদুল মিয়াকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ফরিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে কেন্দ্রীয় কারাগার থেকে  কারারক্ষী মৃদুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে ছাতিয়ানে নানার বাড়িতে বেড়াতে আসা ওই স্কুলছাত্রীকে কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মৃদুল মিয়া তার দুই           বন্ধুর সহযোগিতায় নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।